‘স্বল্প খরচের দ্রুতগতির ইন্টারনেটে অতিমারিতেও সচল থাকবে শিক্ষা কাযর্ক্রম’

৫ মার্চ, ২০২২ ২১:৫২  
ভবিষ্যতে করোনা বা যেকোনো মহামারিতে কোনোভাবেই যেন শিক্ষা কাযর্কম ব্যাহত না হয় সেজন্য আগামী ৭-১১ মার্চ এ সম্পর্কিত এশিয়া প্যাসিফিক অ্যাডভান্স নেটওয়ার্ক (APAN 53) আন্তর্জাতিক সেমিনার ঢাবির সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। সেখানে দেশ বিদেশের তিন শতাধিক শিক্ষাবিদ, গবেষক, শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। কীভাবে শিক্ষক-শিক্ষার্থীর সঙ্গে সঠিকভাবে যোগাযোগ রেখে ক্লাস ও পরীক্ষা সময়মতো নেওয়া যায় সে সম্পর্কে আলোচনা হবে সেমিনারে। শনিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানানো হয়। বিডিরেন আয়োজিত এ সংবাদ সম্মেলনে বিডিরেন এর চেয়ারপারসন ও ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, ভবিষ্যতে অতিমারির সময় সুষ্ঠুভাবে কলেজ,বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কাযর্ক্রম অব্যাহত রাখতে ‘বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক’ কাজ করে যাবে। এজন্য স্বল্প খরচে সবোর্চ্চ গুরুত্ব দেয়া হবে দ্রুতগামী ইন্টারনেট ব্যবস্থাকে। এছাড়া নেয়া হবে অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা। তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এক্ষেত্রে এগিয়ে থাকলেও সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বেশ পিছিয়ে। সংবাদ সম্মেরনে উপস্থিত ছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হুমায়ুন আখতার। তিনি বলেন, কোন দুযোর্গ, মহামারি আমাদের লেখাপড়া ও গবেষণাকে যেন স্থবির করতে না পারে সে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। এজন্য গণমাধ্যমসহ সকলের সহযোগিতা চান তিনি। এছাড়া বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ তৌরিত উপস্থিত ছিলেন।